ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাল্টার ভেতর ইয়াবা গ্রেফতার ১

রাজধানীর পল্টনের শান্তিনগরে মাল্টার ভেতরে অভিনব কায়দায় ইয়াবা বহনকালে মো. আয়াছ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার তিনশ পিস ইয়াবা জব্দ করা হয়। রোববার (১৭ এপ্রিল) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া এ তথ্য জানান।


তিনি জানান, শান্তিনগর এলাকার গ্রীন হোমিও হলের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় এসআই সুজন কুমার তালুকদারের নেতৃত্বে পল্টন থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আয়াছকে গ্রেফতার করা হয়। এসময় আয়াছের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা পলিব্যাগে মাল্টা ফল দেখতে পাওয়া যায়। এ মাল্টাগুলোর ভেতর সে বিশেষ কায়দায় ইয়াবা বহন করছিলেন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওসি বলেন, গ্রেফতার আয়াছ সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পল্টন থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে পল্টল মডেল থানায় মামলা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑